দেশের বিচার বিভাগ নিয়ে ফেসবুকে বিরূপ মন্তব্য করে পোস্ট দেয়ায় সুপ্রিমকোর্টের আইনজীবী ইউনুস আলী আকন্দ আদালতে সশরীরে হাজির হয়ে নিঃশর্ত ক্ষমা চেয়েছেন। এর পর এ বিষয়ে শুনানি শেষে সোমবার আদেশের দিন ঠিক করেছেন আপিল বিভাগ।
রোববার প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ এ আদেশ দেন।
তলব আদেশের পরিপ্রেক্ষিতে রোববার সশরীরে আপিল বিভাগে হাজির হন ইউনুস আলী আকন্দ। আদালতে এদিন শুনানিতে ছিলেন নবনিযুক্ত অ্যাটর্নি জেনারেল এএম আমিন উদ্দিন, সুপ্রিমকোর্টের জ্যেষ্ঠ আইনজীবী আবদুল মতিন খসরু, এজে মুহাম্মদ আলী, জয়নুল আবেদীন, সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল ও সাবেক সম্পাদক ব্যারিস্টার এএম মাহবুব উদ্দিন খোকন।
দেশের বিচার বিভাগ নিয়ে ফেসবুকে বিরূপ মন্তব্য করে পোস্ট দেয়ায় সুপ্রিমকোর্টের আইনজীবী ইউনুস আলী আকন্দকে আইন পেশা বা কাজ থেকে সাসপেন্ড করেছিলেন সুপ্রিমকোর্টের আপিল বিভাগ। ফলে কোর্টের উভয় বিভাগের (আপিল ও হাইকোর্ট) কোনো মামলাই দুই সপ্তাহের জন্য লড়তে পারেননি এ আইনজীবী।
একই সঙ্গে তাকে সশরীরে আদালতে হাজির হয়ে এ বিষয়ে ব্যাখ্যা দিতে নির্দেশ দিয়েছিলেন সুপ্রিমকোর্টের আপিল বিভাগ। এ ছাড়া ইউনুস আলী আকন্দের ফেসবুক পেজ থেকে বিচার বিভাগ নিয়ে করা মন্তব্য অপসারণ করে তার অ্যাকাউন্ট ‘ব্লক করতে’ বিটিআরসিকে নির্দেশ দেন আদালত।
গত ২৭ সেপ্টেম্বর প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন আপিল বিভাগের বেঞ্চ এ আদেশ দেন।
ভিন্নবার্তা/এসআর
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051