অবশেষে সরিয়ে নেয়া হয়েছে নগর ভবনের সামনের সড়কের লেগুনা স্ট্যান্ডটি। এটি নগর ভবনের পূর্ব পাশে একটি বে-তে হস্তান্তর করা হয়েছে। এতে ওই সড়কের যানজট অনেক কমে আসবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। মঙ্গলবার ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইরফান উদ্দিন আহমেদের নেতৃত্বে লেগুনা সরিয়ে নেয়া হয়। এসময় আশপাশের হকারদেরও উচ্ছেদ করা হয়।
ডিএসসিসি'র নির্বাহী ম্যাজিস্ট্রেট ইরফান উদ্দিন আহমেদ বলেন, মেয়রের নির্দেশনায় নগর ভবনের সামনের রাস্তা থেকে অবৈধ লেগুনা স্ট্যান্ড সরিয়ে দেয়া হয়েছে। তাদেরকে একটি শৃঙ্খলিত ব্যবস্থাপনায় আনার পাশাপাশি টোল আদায়ের মাধ্যমে কর্পোরেশনের আয় বাড়ানো এবং যানজট প্রশমনই এই স্থানান্তরের মূল উদ্দেশ্য।
পরিবহন ব্যবস্থাপনায় পরিবর্তন সাধনের মাধ্যমে একটি সচল নগরী গড়ার যে অভিপ্রায় মেয়র মহোদয়ের রয়েছে, তা বাস্তবায়নের লক্ষ্যে কর্পোরেশনের সম্পত্তি বিভাগ, প্রকৌশল বিভাগ ও নগর পরিকল্পনা বিভাগ সমন্বিতভাবে কাজ করে যাচ্ছে।
এদিকে, একই সময়ে নগর ভবনের সামনের রাস্তায় ফুটপাতের সকল হকারকেও উচ্ছেদ করা হয়েছে। এ সময় স্থানীয় এলাকাবাসী ও উৎসুক পথচারীরা ডিএসসিসি মেয়র কর্তৃক গৃহীত এই উদ্যোগকে স্বাগত জানান এবং নতুন এই ব্যবস্থাপনাকে টেকসই করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।
ভিন্নবার্তা/এমএসআই
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051