ওমরা সিজনের শুরুতে কাবা শরিফের চারপাশে দেওয়া বেষ্টনী সরানো হয়েছে। হারামাইন শরিফাইনের পরিচালনা পর্ষদের প্রধান শায়খ আব্দুর রহমান আস-সুদাইস এ বিষয়ে সৌদি কর্তৃপক্ষের রাষ্ট্রীয় নির্দেশনার কথা জানিয়েছেন।
তিনি বলেছেন, এর মাধ্যমে ওমরা পালনকারীদের ইবাদত করতে সুবিধা হবে এবং এতে তারা প্রশান্তি ও স্বাচ্ছন্দ্যবোধ করবেন। তিনি আরো বলেন, ওমরা পালনকারীদের সর্বোচ্চ সেবা নিশ্চিত করতে মসজিদুল হারামে কর্মরত সকল দায়িত্বশীল ঐক্যবদ্ধভাবে কাজ করছেন।
এর আগে করোনা ভাইরাসের প্রকোপ বেড়ে যাওয়ায় ২০২০ সালের জুলাই মাসে কাবা শরিফের চারপাশে বেষ্টনী দেওয়া হয়। ভাইরাসের দিনগুলোতে সুরক্ষা নিশ্চিত করতে এই পদক্ষেপ নেওয়া হয়েছিল বলে জানিয়েছিল সৌদি কর্তৃপক্ষ।
বেষ্টনী দেওয়ার কারণে এতোদিন হজ ও ওমরাপালনকারীরা হাজরে আসওয়াকে সরাসরি চুম্বন, মুলতাজিমে দোয়া ও হাতিমে নামাজ আদায় করতে পারতেন না। তবে এখন থেকে হজ ও ওমরাহকারীরা কাবা শরিফ, হাজরে আসওয়াদ চুম্বন ও হাতিমে প্রবেশাধিকার ফিরে পাবেন।
এর আগে শনিবার (৩০ জুলাই) মসজিদুল হারামের পরিচালনা কর্তৃপক্ষের প্রধান শায়খ আবদুর রহমান আস-সুদাইসের নেতুত্বে পাল্টানো হয় কাবা শরিফের পুরনো গিলাফ। প্রতি বছর ৯ জিলহজ সকালে পরিবর্তন করা হলেও এবার সেই নিয়মে পরিবর্তন এনে হিজরি নববর্ষের প্রথম দিন (শনিবার) কাবার গিলাফ পাল্টানো হয়। গিলাফ পরিবর্তনের কাজে অংশ নেন দুই শ’জন কর্মী। গিলাফ পরিবর্তন করতে সময় লেগেছে চার ঘণ্টা।
সূত্র : আল-আরাবিয়া
ভিন্নবার্তা ডটকম/এন
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051