দলীয় নেতা-কর্মীদের উদ্দেশ্যে করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশারফ হোসেন বলেছেন, বর্তমান সরকার গণতন্ত্রকে হত্যা করেছে। দেশে আইনের শাসন নেই, মানবাধিকার নেই, তা এখন আন্তর্জাতিকভাবে স্বীকৃত। এই সরকারকে মানুষ আর চায় না। স্বাধীনতার পর এই আওয়ামী লীগ সরকার গণতন্ত্র হত্যা করে বাকশাল প্রতিষ্ঠা করেছিল। তারা যতবার ক্ষমতায় এসেছে, ততবারই গণতন্ত্রকে হত্যা করেছে। তাই দেশে গণতন্ত্র ফিরিয়ে আনতে সরকার পতনে প্রস্তুতি নেওয়ার সময় এসছে।
বুধবার বিকালে চাঁদপুর জেলা বিএনপির আয়োজনে শহরের নতুনবাজারস্থ মুনিরা ভবন মাঠে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে চিকিৎসার দাবিতে আয়োজিত জনসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে বিদেশে না পাঠিয়ে সরকার আইনের দোহাই দিয়ে জনগণকে বিভ্রান্ত করছে। সরকার যে নির্বাহী আদেশ প্রণয়ন করেছে, তা সংশোধন করে নিঃশর্তভাবে বেগম জিয়ার মুক্তির দাবি জানাই।
বিএনপির এই নেতা বলেন, আমরা বেগম খালেদা জিয়ার মুক্তি চাই। সরকারের পদত্যাগের মধ্যদিয়ে নির্দলীয় একটি তত্বাবধায়ক সরকারের অধীনে একটি সুষ্ঠু নির্বাচন চাই।
খন্দকার মোশারফ হোসেন বলেন, নানা প্রতিকূলতার মধ্যেও চাঁদপুরের মানুষ এক হয়েছে। তিনবারের সাবেক প্রধানমন্ত্রীকে যেভাবে মিথ্যা ও বানোয়াট মামলায় এবং ফরমায়েসী রায়ে যে সাজা দেওয়া হয়েছে, তা সম্পূর্ণ অবৈধ। সকলে জানেন এতিমের ফান্ড থেকে একটি টাকাও তোলা হয়নি। ৮ কোটি টাকা ফান্ডে জমা আছে। সরকারের এই অপশাসন থেকে বের হতে হবে।
চাঁদপুর জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ আহমেদ মানিকের সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক মনির চৌধুরী, দেওয়ান শফিকুজ্জামান ও সদর থানা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. জাহাঙ্গীর হোসেন খানের সঞ্চালনায় বক্তব্য আরো রাখেন, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সভাপতি আব্দুস সালাম, বিএনপি কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, বিএনপি নির্বাহী কমিটির কুমিল্লা বিভাগের সাংগঠনিক সম্পাদক মো. মোস্তাক মিয়া, সহ-সাংগঠনিক সম্পাদক সায়েদুল হক সাঈদ প্রমুখ।
ভিন্নবার্তা ডটকম/আর
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051