1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

সরকার কাউকেই কথা বলতে দিতে চায় না: মান্না

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ৪ অক্টোবর, ২০২০ ৫:০৮ pm

নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেন প্রচন্ড কর্তৃত্বপরায়ণ, অনির্বাচিত বর্তমান সরকার দেশে ফ্যাসিবাদ কায়েম করেছে। যার ফলে সরকারের ভেতর ভয় ঢুকে গেছে। তিনি বলেন, ২০১৮ সালের ৩০ ডিসেম্বরের ভোট আগের রাতে প্রশাসন, আইন শৃঙ্খলা বাহিনী এবং দলীয় ক্যাডারদের মাধ্যমে কেটে নিয়ে ভোট ডাকাতির মাধ্যমে ক্ষমতায় এসে তারা দেশকে এক মৃত্যুকুপে পরিণত করেছে।

রবিবার (৪ অক্টোবর) তোপখানার বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদ মিলনায়তনে নাগরিক ঐক্যের সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য উপস্থাপন করেন নাগরিক ঐক্যের কেন্দ্রীয় কমিটির সমন্বয়কারী শহীদুল্লাহ কায়সার। উপস্থিত ছিলেন দলের কেন্দ্রীয় সদস্য সাকিব আলী, ডা. জাহেদ উর রহমান, সাকিব আনোয়ার; ঢাকা মহানগর উত্তরের সদস্য সচিব রাজ্জাক সজীব’সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

মান্না বলেন, সরকার প্রচন্ড ভীত হয়ে পড়েছে। তারা মনে করছে মূল বিরোধী দল যেহেতু মাঠে নাই। সেহেতু অন্য কোন শক্তিকে মাঠে থাকতে দেয়া হচ্ছে না। সরকার কাউকেই কথা বলতে দিতে চায় না। যে কথা তাদের আতে লাগে সেই কথা তারা বন্ধ করে দিতে চায়।

তিনি আরো বলেন, সত্য কথা যদি বলি এবং বলতে পারি তাহলে কোন অপশক্তি আমাদের দমিয়ে রাখতে পারবে না। সরকারের এমন কোন সেক্টর নাই যেখানে দুর্নীতি-লুটপাট নাই। সরকারের এই লুটপাট ও ব্যর্থতার বিরুদ্ধে সাহস করে কথা বলতে হবে।

দলের পক্ষ থেকে লিখিত বক্তব্যে বলা হয়, সরকার এবং সরকারী দলের নেতা-কর্মী, ক্যাডারদের জন্য আজ মানুষের জীবনের নিরাপত্তা নেই, মা-বোনদের সম্ভ্রমের নিরাপত্তা নেই। দেশে মত প্রকাশের স্বাধীনতা নেই, সংবাদপত্রের স্বাধীনতা নেই; গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করা হয়েছে, পুলিশ প্রশাসনকে দলীয় ক্যাডার বাহিনী হিসেবে ব্যবহার করা হচ্ছে। সাধারণ শিক্ষার্থী থেকে শুরু করে রাজনীতিবিদ এমনকি সেনাবাহিনীর কর্মকর্তার জীবনও আজ এক মূহুর্তের জন্য নিরাপদ নয়।

ভিন্নবার্তা/এসআর



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ