আওয়ামী লীগ গণতন্ত্রের কথা বললে হাস্যকর মনে হয় বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, আওয়ামী লীগ সরকার আমলা ও আইনশৃঙ্খলা বাহিনীর ওপর পুরোপুরি নির্ভরশীল হয়ে পড়েছে। জনগণ থেকে এ সরকার সম্পূর্ণ বিচ্ছিন্ন। সরকারের বিরুদ্ধে প্রতিবাদ করলেই তাকে জেলে নেওয়া হয় তার প্রমাণ কলাবাগানের মা ও ছেলে।
মঙ্গলবার (২৬ এপ্রিল) সকালে ঠাকুরগাঁও পৌর শহরের কালীবাড়িতে নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে এসব কথা বলেন। ফখরুল বলেন, আন্তর্জাতিকভাবে আওয়ামী লীগ এখন চিহ্নিত স্বৈরতন্ত্র। বিভিন্ন দেশ এরইমধ্যে আওয়ামী সরকারকে স্বৈরাচারী দল হিসেবে চিহ্নিত করেছে। তার প্রমাণ হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের শেংসন। আর দেশের মানুষ নিজেরাই টের পাচ্ছে যে তারা একটি ফ্যাসিবাদ সরকারের আওতায় রয়েছে।
এ সময় আরও উপস্থিত ছিলেন- জেলা বিএনপির সভাপতি তৈমুর রহমান ও বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
ভিন্নবার্তা/এমএসআই
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051