উইঘুর মুসলিমদের নির্মূল করতে দীর্ঘদিন ধরে নানা উপায়ে অত্যাচার চালাচ্ছে চিনপিং সরকার। নারীদের জোর করে গর্ভপাত করানো থেকে শুরু করে ছেলে-মেয়েদের উভয়কেই বন্দিশিবিরে আটকে রাখা হচ্ছে। আর এবার জানা গেল মুসলমানদের পবিত্র ধর্মগ্রন্থ কোরআন বাজেয়াপ্ত করছে চীনের কমিউনিস্ট পার্টির সরকার। শুধু তাই নয়, যাঁর কাছ থেকে কোরআন পাওয়া যাচ্ছে তাঁর ওপর অকথ্য অত্যাচারও চালাচ্ছে। সম্প্রতি এরকম একটি ঘটনার সময় পবিত্র ধর্মগ্রন্থকে বাঁচাতে পানিতে ফেলে দেন মুসলিম সম্প্রদায়ের কয়েকজন মানুষ। পরে এই ঘটনার কথা প্রকাশ্যেই আসতেই বিতর্কের সৃষ্টি হয়েছে।
সম্প্রতি চীনের আলমাটি অঞ্চলের পানফিলভ জেলার এড্যারলি গ্রামে প্রশাসনের হাত থেকে বাঁচতে কয়েকজন মুসলিম স্থানীয় ইলি নদীতে কোরআন ফেলে দেন। রেডিও ফ্রি এশিয়ার বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে জিনিউজ। সম্প্রতি খোরগাস নদীতেও একই রকম ঘটনা ঘটেছে বলে জানানো হয় ভারতীয় গণমাধ্যমটির খবরে।
রেডিও ফ্রি এশিয়ার প্রতিবেদনের বরাত দিয়ে জিনিউজ জানিয়েছে, পবিত্র ধর্মগ্রন্তটিকে চীনের কমিউনিস্ট সরকারের হাত থেকে বাঁচাতে এবং কোরআন নিজেদের কাছে রাখার জন্য অত্যাচারের হাতে থেকে বাঁচতে প্লাস্টিকে মুড়ে কোরআন ফেলে দেওয়া হচ্ছে নদীতে। জিনজিয়াংয়ের মুসলমানরা কাজাখস্তানের দিকে প্রবাহিত নদীতে কোরআন ফেলেন বলে জানানো হয় প্রতিবেদনে। তারা বিশ্বাস করেন, এইভাবে তারা কেবল নিজেরাই বাঁচাতে সক্ষম হবে না কোরআনের পবিত্রতা রক্ষা করতে পারবেন।
ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051