1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

সরকারের কাছে সিয়াম হত্যার বিচার চাইলেন তার মা আরজু

কামরুজ্জামান, চরফ্যাশন (ভোলা) :
  • প্রকাশের সময় : শুক্রবার, ২ আগস্ট, ২০২৪ ৭:১২ pm

ঢাকা কোটা আন্দোলনকারী ও পুলিশের গোলাগুলিতে নিহত সিয়াম (১৬)। পিতা শফিউর রহমান জিয়া পাটোয়ারী। চরফ্যাশন উপজেলা ওসমানগঞ্জ ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের তাঁর গ্রামের বাড়ি। সে ওসমানগঞ্জ মাধ্যমিক বিদ্যালয় অষ্টম শ্রেণীতে পড়তেন। দুই ভাইয়ের মধ্যে সে ছিল বড়। সিয়ামের বাবা জিয়া একজন ক্ষুদ্র কৃষক মা আরজি গৃহিণী । অন্যের জমিতে চাষাবাদ করে জীবিকা নির্বাহ করেন।
১৭ জুলাই রাত ৯:৩০ মিনিটে ঢাকায় কোটা আন্দোলনকারী ও পুলিশের গোলাগুলিতে যাত্রাবাড়ী হানিফ ফ্লাই ওভারের নিচে গুলিবিদ্ধ হয়ে মারা যায় সিয়াম। পরদিন ২৮ জুলাই তার লাশ পরিবারের কাছের হস্তান্তর করা হয়। দুপুর ২ঃ০০ টায় উপজেলার ওসমানগঞ্জের গ্রামের বাড়িতে জানাজার শেষে স্থানীয় তালুক পাটোয়ারী হাট জামে মসজিদ সংলগ্ন কবরস্থানে দাফন করা হয়েছে। সিয়ামের মৃত্যুতে এলাকায় শোকের মাতম। সিয়াম কে হারিয়ে বাবা- মা এখন পাগল প্রায়।
সিয়ামের বাবা জিয়া বলেন ভবিষ্যতের অনেক স্বপ্ন নিয়ে সিয়ামকে স্কুলে পড়াই। সিয়াম স্থানীয় ওসমানগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ে অষ্টম শ্রেণীতে পড়তো। সিয়ামের খালু নজরুল ঢাকায় গোলাপ শাহ মাজারের সামনে ফুটপাতে মোবাইলে ব্যাটারি ও কাভার বিক্রি করে। সংসারে অভাব অনটন দেখা দিলে গত ২৯ জুন ২০২৪ ইং তারিখে খালু নজরুলের কাছে পাঠাই কাজ করতে। ব্যাটারির বিক্রির কাজে সহযোগিতা (চাকরি) করতেন সিয়াম।
১৭ জুলাই রাত সাড়ে ৯টায় ব্যাটারির দোকান গুছিয়ে খালু নজরুলের ভাড়াটিয়া বাসা মাতুয়াইলে যাওয়ার সময় যাত্রাবাড়ী হানিফ ওভারের নিচে কোটা আন্দোলনকারী ও পুলিশের মধ্যে সংঘর্ষ-গোলাগুলি হয়। গুলিবিদ্ধ হয় সিয়াম।

সিয়ামের লাশ উদ্ধারকারী খালাতো ভাই রাসেল জানায়, সংবাদ পাইছি খালাতো ভাই সিয়াম গুলিবিদ্ধ হয়েছে। তাকে খোঁজাখুঁজি শুরু করি। প্রায় দুই ঘন্টা পর খালাতো ভাই সিয়ামের লাশ খুঁজে পাই একটি সিএনজির মধ্যে। তখন সড়কে অনেক যানজট। সিএনজির জানালাটাও খোলা যাচ্ছে না। অনেক কষ্ট করে কোন রকমে সিয়ামের লাশ সিএনজি থেকে বের করি। সিয়ামের লাশ কাঁধে করে কোন রকমে মেডিকেলে গেলে জরুরী বিভাগের কর্মরতরা জানায় সিয়াম মারা গেছে। পুলিশের ছোড়াগুলিতে ক্ষতবিক্ষত সিয়ামের নিথর দেহ দেখে পরিবারের কান্নায় আকাশ বাতাস ভারি হয়ে যায়।
সিয়ামের বাবা বলেন, আমার এই নিষ্পাপ ছেলে কেন লাশ হলো আপনাদের মাধ্যমে এর জবাব চাই। আমি একজন ক্ষুদ্র কৃষক। আমার দুই ছেলেকে নিয়ে অনেক স্বপ্ন ছিল। বড় ছেলে সিয়াম অষ্টম শ্রেণীতে পড়তো। ছোট ছেলে ইয়ামিন চতুর্থ শ্রেণীতে পড়ে। অভাবের কারণে বড় ছেলে সিয়ামকে ঢাকায় পাঠাই। অভাব তো দূর হলোই না, হলো লাশ। এখন শুধুই তার একটি ছবি বুকে নিয়েই রাতে ঘুমিয়ে পড়ি। সিয়ামের মা আরজু বেগম বলেন আমি বাংলাদেশ সরকারের কাছে আমার এই নিরপরাধ ছেলে সিয়াম হত্যার বিচার চাই।



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ