ভারতের মধ্যপ্রদেশে সরকারি সুবিধা পেতে গণবিবাহ অনুষ্ঠানে নিজের স্ত্রীকে ফের বিয়ে করতে যান এক ছাত্রনেতা।তবে বিষয়টি জানার পার তাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
কলকাতাভিত্তিক সংবাদমাধ্যম আনন্দবাজারের খবরে বলা হয়, মধ্যপ্রদেশে বিজেপি নেতা শিবরাজ সিংহ চৌহান ফের মুখ্যমন্ত্রী হওয়ার পর গণবিবাহ অনুষ্ঠানের আয়োজন শুরু করেছেন।রাজ্যটির সাগর জেলার ধর্মশ্রীর বালাজি মন্দিরে এমনই এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল।
ওই অনুষ্ঠানে নিজের স্ত্রীকে নিয়ে হাজির হন কংগ্রেসের ছাত্র সংগঠন এনএসইউআই-এর নেতা নৈতিক এবং তার স্ত্রী। তারা একে অপরকে বিয়ে করবেন বলে জানান। যদিও আয়োজকেরা নৈতিককে চিনে ফেলে পুলিশে খবর দেন। পরে পুলিশ তাকে গ্রেপ্তার করে।
আয়োজকদের কয়েক জন জানতেন গণবিবাহ অনুষ্ঠানের কয়েক দিন আগেই এ ঘরোয়া অনুষ্ঠানের মাধ্যমে বিয়ে করেছেন নৈতিক।
মধ্যপ্রদেশ পুলিশের অভিযোগ, নৈতিক মুখ্যমন্ত্রী কন্যাদান যোজনার সুবিধা পাওয়ার জন্য জেলা প্রশাসনের কর্তাদের সাক্ষী রেখে বিয়ে করার তোড়জোড়ও শুরু করেছিলেন। সরকারি অর্থসাহায্য পাওয়ার জন্যই নৈতিক চৌধুরী এমন কাজ করেন।
বিষয়টি নিয়ে কংগ্রেসকে খোঁচা দিতে ছাড়েনি বিজেপি। নৈতিকের ফেসবুক অ্যাকাউন্টের লিঙ্ক শেয়ার দিয়ে মধ্যপ্রদেশ বিজেপির নেতা লোকেন্দ্র পরাশর টুইটারে লিখেছেন, ‘এই কীর্তিমান এনএসইউআই-এর জাতীয় আহ্বায়ক। মুখ্যমন্ত্রী কন্যাদান যোজনার সুবিধা নিতে দ্বিতীয় বার বিয়ে করতে গিয়েছিলেন। পুলিশ গ্রেফতার করেছে বলে জানা গিয়েছে। কমলনাথজি (মধ্যপ্রদেশের সাবেক মুখ্যমন্ত্রী ও কংগ্রেস নেতা) কী বলেন!’
ভিন্নবার্তা ডটকম/আর
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051