1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

সরকারি সফরে কাতার গেলেন সেনাপ্রধান

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : বুধবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৪ ১১:২৩ pm

তিনদিনের সরকারি সফরে বুধবার (৭ ফেব্রুয়ারি) কাতার গেলেন সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ। কাতার অলিম্পিক কমিটি ও লোকাল অর্গানাইজিং কমিটির প্রেসিডেন্ট জোয়ান বিন হামাদ আল-থানি’র আমন্ত্রণে তিনি কাতার গেছেন।

আন্তবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) জানায়, সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ কাতার সফরকালে সেখানে অনুষ্ঠিত ১৮তম এএফসি এশিয়ান কাপ কাতার ২০২৩-এর সেমিফাইনাল ও ফাইনাল খেলা উপভোগ করবেন। এছাড়া ওয়ার্ল্ড অ্যাকুয়াটিকস চ্যাম্পিয়নশিপস দোহা ২০২৪-এর বিভিন্ন ইভেন্ট পর্যবেক্ষণ করবেন। একইসঙ্গে বিভিন্ন দেশ থেকে আগত প্রতিনিধিদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করে পারস্পরিক সহযোগিতার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করবেন সেনাবাহিনী প্রধান। আগামী ১১ ফেব্রুয়ারি তিনি দেশে ফিরবেন।

ভিন্নবার্তা/এমএসআই



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ