রংপুরে সরকারি চাকরির প্রলোভন দেখিয়ে লাখ লাখ টাকা হাতিয়ে নেয়া তানজিল মিয়া নামে এক প্রতারককে গ্রেফতার করেছে র্যাব-১৩। তার বিরুদ্ধে সেনাবাহিনী, পুলিশ ও বিজিবিসহ বিভিন্ন সরকারি দফতরে চাকরির ব্যবস্থা করা, বদলি ও পদোন্নতি নিয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগ রয়েছে।
মঙ্গলবার (১১ মে) বিকেলে গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এতথ্য নিশ্চিত করেন র্যাব-১৩ এর মিডিয়া অফিসার সামুয়েল সাংমা।
তিনি জানান, গ্রেফতার তানজিল মিয়া দীর্ঘদিন ধরে সেনাবাহিনী, পুলিশ, বিজিবিসহ সরকারি বিভিন্ন দফতরে গ্রামের সহজ সরল মানুষজনকে চাকরি নিয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছে। প্রতারক তানজিল শুধু চাকরির ব্যবস্থা করে দেওয়াই নয় বিভিন্ন দফতরে বদলি ও পদোন্নতি নিয়ে দেওয়ার প্রলোভন দেখাতেন।
বিভিন্ন ব্যক্তির কাছ থেকে মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে মোটা অংকের টাকা হাতিয়ে নিয়েছেন। তার বিরুদ্ধে পীরগঞ্জ থানায় মামলা হয়েছে। সোমবার (১০ মে) রাতে রংপুরের পীরগঞ্জ উপজেলার বাস স্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে তানজিল মিয়াকে গ্রেফতার করা হয়।
ভিন্নবার্তা/এমএসআই
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051