বিএনপির গণসমাবেশে একটি পটকাও ফোটেনি, সেজন্য সরকারকে বিএনপির ধন্যবাদ দেওয়া উচিত বলে মনে করেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।
আগামী ৪ ডিসেম্বর চট্টগ্রামে প্রধানমন্ত্রীর সমাবেশ উপলক্ষ্যে শনিবার (১৯ নভেম্বর) পলোগ্রাউন্ড মাঠ পরির্দশন শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
তথ্যমন্ত্রী বলেন, বিএনপি ক্ষমতায় থাকাকালীন আওয়ামী লীগকে কোনো সভা-সমাবেশ করতে দেয়নি। তারা আওয়ামী লীগের সভা-সমাবেশে বোমা হামলা করে মানুষ মেরেছে। অথচ এখন বিএনপির সমাবেশে সরকার সব ধরনের নিরাপত্তা নিশ্চিত করছে।
তিনি বলেন, ২০১৩-১৪ সালে বিএনপি পরিবহন সেক্টরে এত জ্বালাও-পোড়াও করেছে যে, এখন তাদের সমাবেশের আগে ভীতসন্ত্রস্ত হয়ে মালিক-শ্রমিকরা গাড়ি চালানো বন্ধ রাখে।
পরিবহন ধর্মঘটের সঙ্গে সরকার কোনো সম্পর্ক নেই বলেও জানান হাছান মাহমুদ।
ভিন্নবার্তা ডটকম/এন
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051