মোহাম্মদ আব্দুল্লাহ
কত দূর যাত্রা------অতি তাপমাত্রা
পাড়ি দিয়াছে বহু পথ,
মরুর এক প্রান্ত-----হেঁটে খুব ক্লান্ত
ছুঁয়া হয়নি তাহার শেষ রথ।
সময় যায় চলে---নদীর শ্রুত জলে
স্ববল দেহে ধরিবে ক্ষয়,
ক্রমাগত তার----নুইয়ে পড়ার ভার
চলার পথে পরিবে ময়।
কি আছে ভবে------কেহ কি কবে?
পেয়েছে কেহ তাঁহার খোঁজ!
খুঁজিয়া ফিরে-------অন্ধকার নীড়ে
ভাবিয়া ফেলে জল সে রোজ।
ওরে মানব কূল----করিস নাহি ভুল
দুনিয়া সেতো মায়ার জাল,
মিছে পা ফেলে-----দুর্গম পথ গেলে
আসিতে পারে বিপদ কাল।
জীবন তরী আর-----বহিবে না ভার
করিবে কারে নদী পাড়?
ঘোর কালো মুখে---চেপে তাঁর বুকে
যমদূত ভাঙিবে যেন ঘাড়।
যে যেথায় বলো--কি উপার্জন হলো
বড় নাজুক কবরের হাল,
বধের সেই গাড়ি------যদি হয় ভারী
দুঃখ আসিবে নিদান কাল।
প্রাণ বায়ু গেলে----লাশ দিবে ফেলে
রহিবে অতল মাটির তল,
হাশরের বেলা----------চলিবে খেলা
দেখিবে যত কর্মের ফল।
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051