বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে আমেরিকান কর্নার উদ্বোধন করা হয়েছে। সোমবার দুপুরে রাজশাহী মহানগরীর উপকণ্ঠে খড়খড়ি এলাকায় অবস্থিত বিশ্ববিদ্যালয়ে আমেরিকান কর্নার উদ্বোধন করেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাস।
উদ্বোধনের পর পিটার হাস তার সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, বাংলাদেশে পাঁচটি আমেরিকান কর্নারে ১ হাজার ৬০০ কর্মসূচির আওতায় চার লাখ মানুষ সম্পৃক্ত আছেন। আমেরিকান কর্নারের লক্ষ্য জ্ঞান বিনিময়। দুই দেশের জনগণের মধ্যে সম্পর্কের ইতিবাচক বিস্তার ঘটানো এবং যুক্তরাষ্ট্র-বাংলাদেশের মধ্যকার বিদ্যমান সম্পর্ককে আরও জোরদার করা।
তিনি আরও বলেন, আমেরিকান কর্নার কার্যক্রমের সূচনালগ্ন থেকেই জ্ঞানের বিস্তার ও সামাজিক কর্মকাণ্ডে অবদান রাখতে স্থানীয়দের জনগুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান হিসেবে কার্যকরভাবে দাঁড়িয়েছে। এ প্রতিষ্ঠানে পড়াশোনা ও গবেষণার পাশাপাশি শিক্ষার্থীরা আমেরিকায় উচ্চতর ডিগ্রি নিতে নানা সুযোগ সুবিধা পান।
রাজশাহীতে আমেরিকান কর্নার যুক্তরাষ্ট্রের দূতাবাস এবং রাজশাহীর বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের একটি যৌথ উদ্যোগ।
আমেরিকান কর্নার উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের সঙ্গে যুক্তরাষ্ট্র এক্সচেঞ্জ কর্মসূচির সাবেক শিক্ষার্থী, সরকারি কর্মকর্তা, শিক্ষাবিদ, শিক্ষার্থী ও বিশিষ্টজন উপস্থিত ছিলেন।
এর আগে পিটার হাস সকালে বিমানযোগে রাজশাহীতে পৌঁছান। বিমানবন্দর থেকে তিনি সরাসরি রাজশাহীর ঐতিহাসিক পুঠিয়া রাজবাড়ী ও টেরাকাটা মন্দির ঘুরে দেখেন। কর্মসূচি শেষে তিনি বিকালের বিমানে ঢাকায় ফেরেন।
ভিন্নবার্তা/এমএসআই
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051