1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

সম্পত্তি নিয়ে বাদানুবাদ, বাবার হাতুড়ি পিটুনিতে ছেলের মৃত্যু

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৪ আগস্ট, ২০২০ ৫:০০ pm

সম্পত্তি নিয়ে বিবাদের জেরে নিজের ছেলেকে ঠান্ডা মাথায় খুন করেন বাবা। মাথায় হাতুড়ি দিয়ে মেরে খুন করার সিসিটিভি ফুটেজের ভিডিও ইতোমধ্যে ছড়িয়ে পড়ছে সোশ্যাল মিডিয়ায়। সম্প্রতি ঘটনাটি ঘটে ভারতের অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমে।

অভিযুক্ত এই বাবার নাম বীরা রাজু। তার ৪০ বছর বয়সী ছেলে জালা রাজুকে এভাবে খুন করার পর তিনি নিজেই পুলিশের কাছে আত্মসমর্পণ করেন।

ওই ভিডিওতে দেখা গেছে, বাড়ির নিচে গাড়ি পার্কিংয়ের জায়গা। সেখানে বসেছিলেন ছেলে। বাবা দাঁড়িয়ে ছিলেন ছেলের পেছনেই। তারপর হঠাৎ একটি হাতুড়ি দিয়ে ছেলের মাথায় আঘাত করেন তিনি। সঙ্গে সঙ্গে মাটিতে লুটিতে পড়েন ছেলে। এরপরও বাবা হাতুড়ি দিয়ে তার ছেলেকে বেশ কিছুক্ষণ ধরে মেরে যান।
ঘটনা নিয়ে বিশাখাপত্তনম পশ্চিম থানার এক পুলিশ কর্মকর্তা বলেন, ‘সম্পত্তি নিয়ে উত্তপ্ত বাদানুবাদ হয় বাবা ও ছেলের মধ্যে। এরপরই হাতুড়ি দিয়ে ছেলেকে মেরে খুন করেন বাবা। ঘটনাস্থলেই ছেলের মৃত্যুর হয়। এই বাবার বিরুদ্ধে মামলা করা হয়েছে।’

ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০  

মাসিক আর্কাইভ