বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে ট্রলারের ইঞ্জিন বিকল হয়ে ভাসমান অবস্থায় পাঁচ জেলেকে উদ্ধার করেছে কোস্টগার্ড। রবিবার (৩ জুলাই) সন্ধ্যার পরে ওই জেলেদের উদ্ধার করা হয়।
কোস্টগার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার বিএন খন্দকার মুনিফ তকি স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, রবিবার দুপুরে বরগুনার তালতলী থেকে সমুদ্রের গভীরে পক্ষিদিয়া এলাকায় অভিযান চালায় কোস্টগার্ড। ওই অভিযানকালে সন্ধ্যার পরে পাঁচজন জেলেসহ একটি মাছ ধরার ট্রলার ইঞ্জিন বিকল হয়ে সাগরে ভাসতে দেখে তাদের উদ্ধার করা হয়।
উদ্ধার হওয়া সকল জেলেরা জাল ছাড়া বড়শি দিয়ে সাগরে মাছ ধরতে যাওয়ায় তাদেরকে ছেড়ে দেওয়া হয় বলে কোস্টগার্ড নিশ্চিত করেছে। উদ্ধার হওয়া ওই পাঁচ জেলের বাড়ি তালতলী উপজেলার বড় অঙ্কুজনপাড়া গ্রামে বলে কোস্টগার্ডের একটি সূত্র জানায়।
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051