ঝিনাইদহে আওয়ামী সেচ্ছাসেবকলীগের বর্ধিতসভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১০টা থেকে জেলা শিল্পকলা একেডেমি মিলানায়তনে এই বর্ধিত সভার প্রথম অধিবেশন শুরু হয় এবং বিকাল ৩ টায় শেষ হয়। বর্ধিতসভার সভাপতিত্ব করেন জেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি আহাদুর রহমান খোকন। সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক সরোয়ার জাহান বাদশা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও ঝিনাইদহ-১ আসনের সংসদ সদস্য সাবেক মন্ত্রী আব্দুল হাই এমপি। অনুষ্ঠানে বক্তব্য রাখেন ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ঝিনাইদহ জেলায় সেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠিত আহবায়ক সাইদুল করিম মিন্টু, জেলা আওয়ামী লীগের সহসভাপতি তৈয়ব আলী জোয়ার্দার, সাংগঠনিক সম্পাদক এম এ হাকিম, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম বিশ্বাস, জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক মনজুর পারভেজ তুষার, মহেশপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মীর সুলতানুজ্জামান লিটন, জেলা সেচ্ছাসেবক লীগের নেতা আব্দুল মতিন, আলা উদ্দিন, শাহরিয়ার রাসেল, খান জাহান আলী, ওহিদুজ্জামান উজ্জল, পৌর সেচ্ছাসেবক লীগের সভাপতি অমিও মজুমদার অপু সহ বিভিন্ন নেতারা বক্তব্য রাখেন।
বর্ধিতসভায় ঝিনাইদহ জেলার ৬টি উপজেলা, ৬টি পৌরসভা ও বিভিন্ন ইউনিয়ন থেকে সেচ্ছাসেবকলীগের নেতাকর্মীরা যোগ দেন। অনুষ্ঠানে দলের নেতাকর্মীরা সাংগঠনিক রিপোর্ট পেশ করেন এবং সাংগঠনিক সমস্যা নিয়ে উন্মুক্ত বক্তব্য রাখেন। অনুষ্ঠানে প্রধান অতিথি আব্দুল হাই এমপি বলেন, ৫৭ বছর আওয়ামী রাজনীতিতে আছি। একটি কথা সবার মনে রাখতে হবে-সমালোচনা করা সহজ কিন্ত শোনা সহজ নয়। সমালোচনা থাকবেই। যে কাজ করে তার সমালোচনা আছে, থাকবে, যে কিছুই করে না তার সমালোচনা নেই। যে যেই সংগঠনে আছে পরিশ্রম করে সংগঠনকে এগিয়ে নিতে হবে। তাহলেই সর্বপোরি জননেত্রী শেখ হাসিনার হাত শক্তিশালী হবে। শেখ হাসিনা শক্তিশালী হলে আমরা সবাই শক্তিশালী থাকবো। বর্ধিতসভায় আওয়ামী লীগের জেলা সম্পাদক সাইদুল করিম মিন্টু বলেন, আমি সেচ্ছাসেবক লীগ দিয়ে জেলাকে সংগঠিত করার চেষ্টা করেছিলাম। ছাত্রলীগের পর সেচ্ছাসেবক লীগ তার পরে জেলা আওয়ামী লীগের নেতৃত্বে এসেছি। সংগঠনের জেলা সভাপতি আহাদুর রহমান খোকন সকল উপজেলা শাখাকে আগামী ১ মাসের মধ্যে সম্মেলনের তারিখ নিতে বলেন। উপজেলা কমিটি সম্পন্ন হলেই জেলা সেচ্ছাসেবক লীগের সম্মেলন দেওয়া হবে বলে তিনি জানান।
ভিন্নবার্তা/এমএসআই
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051