বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে উন্নত চিকিৎসার দাবিতে আগামী ৬ ডিসেম্বর সমাবেশ করবেন উপজেলা পরিষদে বিএনপিপন্থী সাবেক চেয়ারম্যান,ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানরা।
বুধবার (১ ডিসেম্বর) সাংবাদিকদের এ কর্মসূচির কথা জানান সাবেক উপজেলা চেয়ারম্যান ও ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার আবু আশফাক।
তিনি জানান, ‘উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যানদের নিয়ে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আমরা একটা বৈঠক করেছি। ওই বৈঠকে সমাবেশের সিদ্ধান্ত হয়েছে।
উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের মধ্যে ৬০-৭০ জন অংশ নেন। ঢাকার খন্দকার আবু আশফাক, কুষ্টিয়ার জাকির হোসেন, বগুড়ার শাহে আলম, ঢাকার তমিজউদ্দিনকে এ সমাবেশ সফল করতে বিশেষ দায়িত্ব দেওয়া হয়েছে বলে দলীয় সূত্র জানিয়েছে।
ভিন্নবার্তা ডটকম/এন
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051