রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেওয়ার সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে গ্রেফতারের তৃতীয় বর্ষপূর্তি উপলক্ষে রোববার সকালে প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়। সেখানে বক্তব্য দেওয়ার সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন রিজভী। এক পর্যায়ে তিনি মাথা ঘুড়ে পড়ে যান।
পরে দ্রুত তাকে রাজধানীর কাকরাইলের ইসলামী ব্যাংক হাসপাতালে নিয়ে যান বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম।
সেখানে রিজভীর পরীক্ষা নিরীক্ষা করে চিকিৎসক জানান, তার ডায়াবেটিকস বেড়ে গেছে। পরে তিনি হাসপাতাল থেকে চলে আসেন।
উল্লেখ্য কিছু দিন আগে তিনি হার্ট অ্যাটাক করে দুদফা ল্যাব এইড হাসপাতালে ভর্তি হয়েছিলেন। সেখানে তার হার্টে রিং পরানো হয়।
ভিন্নবার্তা ডটকম/এন
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051