সমাজ থেকে সব ধরনের অনিয়ম-অবিচার, অসঙ্গতি দূর করে কুলষিতমুক্ত করতে হবে বলে জানিয়েছেন, স্থানীয় সরকার মন্ত্রী মোঃ তাজুল ইসলাম। তিনি, আদালতে মামলা মোকদ্দমা করে একে অপরকে হয়রানি এবং অর্থ, সময় এবং শ্রম ব্যয় না করে তা দেশের উন্নয়নে ব্যয় করতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন। বৃহস্পতিবার রাজধানীর একটি হোটেলে এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে এ আহ্বান জানান।
স্থানীয় সরকার মন্ত্রী বলেন, গ্রাম আদালতের কার্যক্রম জোরদারকরণ, গতিশীলতা আনয়ন ও জবাবদিহিতা নিশ্চিত করার মাধ্যমে বিভিন্ন মামলার জট কমিয়ে আনতে কাজ করছে সরকার। মামলা নিষ্পত্তি করতে যেখানে সংস্কার দরকার তা করা হবে। ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ এবং উপজেলা প্রশাসনসহ সংশ্লিষ্ট সবাই সমন্বিতভাবে কাজ করলে যেকোনো সমস্যা সমাধান করে সম্ভব।
তিনি জানান, মাত্র ৮৪ ডলারের মাথাপিছু আয়ের দেশ এখন দুই হাজার ডলার ছাড়িয়েছে। ২০৪১ সালের মধ্যে দেশকে উন্নত-সমৃদ্ধ করতে হলে প্রয়োজন সাড়ে ১২ হাজার ডলার। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এর আগেই নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছে যাবে বলেও উল্লেখ করেন মন্ত্রী।
মোঃ তাজুল ইসলাম বলেন, সকল শ্রেণীর মানুষের সমন্বিত উদ্যোগে সমাজে বিদ্যমান সকল অনিয়ম-অবিচার, অসঙ্গতি দূর করে সমাজকে কুলষিতমুক্ত করতে হবে। দুর্নীতি বা অসদুপায় অবলম্বন করা ছাড়াও ভালোভাবে বাঁচা এবং জীবনে উন্নতি করা সম্ভব।
তিনি বলেন, সবার সদিচ্ছায় পারে বাংলাদেশের চেহারা পরিবর্তন করে দিতে। দেশের মানুষ একত্র হয়ে উন্নয়নের জন্য কাজ করছে বললেই দেশ এগিয়ে যাচ্ছে। মন্ত্রী আরও বলেন, জনপ্রতিনিধি, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান বা কর্মচারীসহ সকল স্তরের মানুষের জবাবদিহিতা না থাকলে ভালো ফলাফল আসার সম্ভাবনা থাকেনা। এজন্য সবার আগে সবক্ষেত্রে জবাবদিহিতা প্রতিষ্ঠা করতে হবে। স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব হেলালুদ্দীন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠানে ইউএনডিপি বাংলাদেশের আবাসিক প্রতিনিধি সুদীপ্ত মুখার্জি, ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত রেন্সজে তেরিংক বিশেষ অতিথির এবং স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব ও প্রকল্প পরিচালক মরণ কুমার চক্রবর্তী স্বাগত বক্তব্য রাখেন।
ভিন্নবার্তা/এমএসআই
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051