অবৈধ দখলদারদের চ্যালেঞ্জ গ্রহণ করে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র মো. আতিকুল ইসলাম বলেছেন, আমাকে অনেকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন বিলবোর্ড অপসারণ করতে পারব না। আমিও তাদের চ্যালেঞ্জ গ্রহণ করেছি; দেখি কে বাধা দেয়। আমি সব অবৈধ বিলবোর্ড অপসারণ করব।
বুধবার রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের গোলচত্বরে পুলিশ বক্সের ওপর অবৈধ বিলবোর্ড অপসারণের সময় তিনি এ কথা বলেন।
মেয়র বলেন, নগরীতে কেউ অবৈধ বিলবোর্ডের ব্যবসা করতে পারবে না।
তিনি বলেন, এই শহর সবার, সবাইকে শহরের প্রতি ভালোবাসা দেখাতে হবে। এখানে কোনো অবৈধ বিলবোর্ড থাকতে পারবে না। যত ক্ষমতাধরই হোক না কেন আমি কাউকে ছাড় দেব না।
মেয়র বলেন, কেউ শহরকে নোংরা করতে পারবে না। আমাদের এই অভিযান চলবে।
ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051