1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

সবুজবাগে মাদ্রাসা ই এম.আই মানিকদিয়ায় বিজয় দিবস উদযাপিত

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : বুধবার, ২২ ডিসেম্বর, ২০২১ ৯:০৯ am

১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষ্যে ঢাকাস্থ সবুজবাগে মানিকদিয়া এম.আই দাখিল মাদ্রাসায় এক আলোচনা সভা ও বার্ষিক পরীক্ষার পুরষ্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উক্ত পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে মাদ্রাসার সভাপতি সামছুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ৭৩ নং ওয়ার্ড কাউন্সিলর জিয়াউল হক জিয়া।

এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা ওয়ার্ড কাউন্সিলর মিসেস নাসরিন আহমেদ, কথাসাহিত্যিক ও সাংবাদিক হাসান আল বান্না, লেখিকা আনিস ফাতিমা, মনিরুল ইসলাম মুনির ও নজরুল ইসলাম।

অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, ৭১ সালের বিজয় আমাদেরকে নতুন মানচিত্র এনে দিয়েছে। এই মানচিত্র রক্ষা করা দায়িত্ব আমাদের। কথাসাহিত্যিক হাসান আল বান্না বলেন, ১৯৭১ সালে আমাদের স্বাধীনতার যুদ্ধ শেষ হয়েছে মাত্র কিন্তু এই মহান স্বাধীনতার আন্দোলন শুরু হয়েছিল ১৭৫৭ সালে পলাশী ট্রাজেডিতে যখন মীরজাফরের ষড়যন্ত্রে নবাব সিরাজুদ্দৌলা বৃটিশদের নিকট পরাজিত হোন তখন থেকেই।

অনুষ্ঠান শেষে অত্র মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা অলিউল্লাহ হেলালী সবাইকে ধন্যবাদ জানিয়ে বলেন, আমাদের মাদ্রাসা শিক্ষার্থীরা একদিন বড় হয়ে স্বাধীনতা সমুন্নত রাখবে এবং দেশ ও জাতি গঠনে ভূমিকা পালন করবে।
ভিন্নবার্তা ডটকম/এসএস



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

মাসিক আর্কাইভ