অস্ট্রেলিয়ার ডেভিড ওয়ার্নার এখন আইপিএলের দ্রুততম পাঁচ হাজার রানের মালিক। সবচেয়ে কম ইনিংসে পাঁচ হাজার রানের মাইলফলক ছুঁয়ে ভেঙেছেন বিরাট কোহলির রেকর্ড।
আইপিএলের সর্বোচ্চ রান সংগ্রাহক কোহলির পাঁচ হাজারে পা দিতে লেগেছিল ১৫৭ ইনিংস। সানরাইজার্স হায়দরাবাদের অধিনায়ক সেখানে পৌঁছে গেলেন মাত্র ১৩৫ ইনিংসেই! সুরেশ রায়না ও রোহিত শর্মার লেগেছিল যথাক্রমে ১৭৩ ও ১৮৭ ইনিংস। টুর্নামেন্টটিতে পাঁচ হাজার রান আছে কেবল এই চার জনের।
আবু ধাবিতে রবিবার কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে পাঁচ হাজারের ক্লাবে ঢোকেন ওয়ার্নার। ব্যাটিংয়ে নামার আগে এই কীর্তি গড়া থেকে মাত্র ১০ রান দূরে ছিলেন তিনি। সেটি ছুঁয়ে ফেলেন ১৬তম বলেই।
ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051