অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করবেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান।
রোববার (১৮ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টায় জামায়াত আমির ডা. শফিকুর রহমানের নেতৃত্বে ৪ সদস্যের একটি প্রতিনিধি দল প্রধান উপদেষ্টা সঙ্গে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এক সাক্ষাৎ করবেন।
জামায়াত আমির ছাড়াও প্রতিনিধি দলে থাকবেন নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের, সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এবং সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান।
বিষয়টি নিশ্চিত করেছেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় মিডিয়া ও প্রচার বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের।
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051