ঝিনাইদহে যুবলীগ নেতা নয়ন হত্যা হত্যাচেষ্টার অন্যতম আসামী সন্ত্রাসী এনামুল কবির বিপ্লবকে গ্রেফতার করেছে র্যাব। বুধবার রাত দেড়টার দিকে রাজধানীর মহাখালী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত বিপ্লব সদর উপজেলার বালিয়াডাঙ্গা গ্রামের মৃত শরিফুল বিশ^াসের ছেলে। র্যাব-৬ ঝিনাইদহ ক্যাম্পের কমান্ডার স্কোয়াড্রন লীডার ইশতিয়াক হোসাইন জানান, গত নভেম্বর মাসে ঝিনাইদহ সদর উপজেলার বয়ড়াতলা ফকিরপাড়া এলাকায় যুবলীগ নেতা নয়ন ইসলাম ও বাবুল আক্তারকে নৃশংস ভাবে কুপিয়ে আহত করা হয়।
এ ঘটনায় নয়নের পিতা জাহাঙ্গীর আলম সদর থানায় ১২ জনকে আসামী করে হত্যা চেষ্টা মামলা দায়ের করেন। এই মামলার পলাতক আসামী এনামুল কবির বিপ্লব ঢাকার মহাখালী এলাকায় অবস্থান করছে বলে জানতে পারে র্যাব। এরই প্রেক্ষিতে অভিযান চালিয়ে মহাখালী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আহত নয়নের পিতা জাহাঙ্গীর আলম বলেন, সন্ত্রাসী বিপ্লব এলাকায় একের পর এক অপরাধমূলক কর্মকান্ড ঘটিয়ে গেলেও প্রশাসন তার বিরুদ্ধে কোন ব্যবস্থা না নেওয়ায় সে দিনদিন আরও বেপরোয়া হয়ে ওঠে।
ভিন্নবার্তা/এমএসআই
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051