যাত্রীবাহী লঞ্চে পর্যাপ্ত নিরাপত্তা সরঞ্জাম না রাখাসহ বিভিন্ন অনিয়মের অভিযোগে ৭টি লঞ্চকে জরিমানা করেছেন নৌপরিবহন অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত।
বুধবার বিকালে রাজধানীর সদরঘাটের ঢাকা নদীবন্দরে ওই লঞ্চগুলোকে ১ লাখ ৯৫ হাজার টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন নৌপরিবহন অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট শারমীন আক্তার ও একেএম নূর মোহাম্মদ নির্ঝর। এ সময় আদালতকে সহায়তা করেন নৌ অধিদপ্তরের কর্মকর্তা, নৌপুলিশ, আনসার ও কোস্টগার্ড সদস্যরা।
জরিমানা করা লঞ্চগুলো হলো- এমভি জামাল-৫ লঞ্চকে ২০ হাজার টাকা, সম্রাট-২, অ্যা ডভেঞ্চার-৯ লঞ্চকে ২৫ হাজার টাকা করে, এমভি ফারহান-৭, পূবালী-৭ ও তাসরীফ-২ লঞ্চকে ৩০ হাজার টাকা করে এবং ইয়াদ-৩ লঞ্চকে ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযান শেষে নির্বাহী ম্যা জিস্ট্রেট শারমীন আক্তার সাংবাদিকদের জানান, লঞ্চগুলোতে পর্যাপ্ত নিরাপত্তা সরঞ্জাম না থাকা, ইঞ্জিনের তাপ প্রতিরোধী ব্যা বস্থা না থাকা ও মালামাল পরিবহন করে ইঞ্জিন রুমের প্রবেশ দ্বার রুদ্ধ করে রাখা এবং নেভিগেশন বাতি ঠিকমতো কাজ না করায় লঞ্চগুলোকে এ জরিমানা করা হয় বলে জানান তিনি।
ভিন্নবার্তা ডটকম/আর
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051