আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সম্প্রতি বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হন। বর্তমানে তাকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। তবে আগের চেয়েও ওবায়দুল কাদেরের অবস্থা ভালো বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। তাকে আরও কয়েকদিন বিশ্রামে থাকতে হবে।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী হিসেবে সকাল থেকে রাত পর্যন্ত নানা কাজে ব্যস্ত থাকতে হতো ওবায়দুল কাদেরকে। বিশ্রামে থাকায় তাতে ছেদ পড়েছে। বিশ্রামের এ সময়টায় কর্মমুখর সময়টাকে মিস করছেন মন্ত্রী।
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আজ শনিবার এক পোস্টে ওবায়দুল কাদের জানিয়েছেন, তিনি কাজকে মিস করছেন। তিনি লিখেছেন, ‘আমি সত্যিই কাজকে মিস করছি। আমি কঠোর পরিশ্রম করি কারণ আমি কাজ ভালোবাসি।’
ভিন্নবার্তা ডটকম/এন
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051