1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

সতীর্থ সবাইকে বিশেষ মাস্ক উপহার দিলেন মুশফিক

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : শুক্রবার, ২ অক্টোবর, ২০২০ ১২:৪১ am

চারদিন বিরতির পর বৃহস্পতিবার (০১ অক্টোবর) থেকে পুনরায় শুরু হয়েছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের স্কিল ট্রেনিং ক্যাম্প। এদিন সব ক্রিকেটার ও কোচিং স্টাফরা মাঠে নামেন মাস্ক পরে।

সবার মুখে ছিল কালো রঙের মাস্ক। মাস্কগুলো উপহার দিয়েছেন মুশফিকুর রহিম।

বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে অনুশীলনে নামেন টাইগাররা। কিছুক্ষণ পর শহীদ জুয়েল স্ট্যান্ডে উপস্থিত সকল ভিডিও এবং ফটো সাংবাদিকেদের হাত নাড়িয়ে দৃষ্টি আকর্ষণ করেন মুশফিক। গ্রান্ড স্ট্যান্ডের সামনে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে পড়েন তামিম, লিটন, সৌম্যসহ সকল কোচিং স্টাফরা। এরপরই সবার হাতে মাস্ক তুলে দেন মুশি। তারপর মুশফিকের দেওয়া মাস্ক পরেই গ্রুপ ছবি তোলেন সবাই।

জানা যায়, ‘এমআর১৫’ নামের মুশফিকের ফাউন্ডেশনের পক্ষ থেকে সবাইকে বিশেষ মাস্ক উপহার দিয়েছেন জাতীয় দলের এই উইকেটরক্ষক-ব্যাটসম্যান।

শুধু সতীর্থ ক্রিকেটার ও কোচিং স্টাফদের নয়, মুশফিক মাঠকর্মীদের সবাইকেও মাস্ক উপহার দিয়েছেন।

করোনার শুরু থেকেই মুশফিকের এই ফাউন্ডেশন ক্ষতিগ্রস্থদের বিভিন্নভাবে সহায়তা করে আসছে।

ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ