নীলফামারীতে সড়ক দুর্ঘটনায় রাকিবুল ইসলাম রকি (৩৮) নামে এক সংবাদকর্মীর মৃত্যু হয়েছে। বুধবার (২১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় সদর উপজেলার চাদের হাট এলাকার অঙ্কুর বীজ হিমাগারের সামনে এ দূর্ঘটনা ঘটে। তিনি দৈনিক আলোকিত নিউজ পত্রিকার জেলার কিশোরগঞ্জ উপজেলা প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন। নিহত রকি কিশোরগঞ্জের চাদখানা ইউনিয়নের কেল্লবাড়ি এলাকার ওসমান গনির ছেলে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, মোটরসাইকেল যোগে নীলফামারীর দিকে যাচ্ছিলেন ওই সংবাদকর্মী। এসময় গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ভ্যানের সাথে মুখোমুখি সংঘর্ষ হলে এতে গুরুতর আহত হন তিনি। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) তানভীরুল ইসলাম বলেন, ভ্যানের সাথে মুখোমুখি সংঘর্ষে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
ভিন্নবার্তা/এমএসআই
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051