ঝিনাইদহের মহেশপুর উপজেলার ভৈরবা বিদ্যুৎ অফিস পাড়ায় মার্মান্তিক সড়ক দূর্ঘটনায় নাজিবুর রহমান (৫৫) নামে এক মাদ্রাসা শিক্ষকের মৃত্যু হয়েছে। ভাসানপোতা আলিম মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার নাজিবুর রহমান সামন্তা গ্রামের বাসিন্দা। প্রত্যক্ষদর্শীর রফিকুল ইসলাম জানান, মাদ্রাসা সুপার নাজিবুর মহেশপুর জেলা শিক্ষা অফিসে মিটিং শেষ করে বাড়ির উদ্দেশ্য রওনা দেন। তিনি ভৈরবা বিদ্যুৎ অফিস পাড়ার ইটভাটা ও পাম্পের কাছাকাছি পৌছালে বিপরীত দিক থেকে আসা লাটাহাম্বার গাড়ির মুখোমুখি সংর্ঘষ হয়। এতে ঘটনাস্থলেই নসিমনের যাত্রী নজবিুর রহমান মারা যান। মহেশেপুর থানার ওসি খন্দকার শামিম উদ্দীন ঘটনা নিশ্চত করে জানান, এক্সিডেন্টে একজনের মৃত্যূর খবর পাওয়ার পর পুলিশের একটি টিম সেখানে গিয়ে মৃতদেহ উদ্ধার ও আহতদের হাসপাতালে পৌছে দেয়।
ভিন্নবার্তা/এমএসআই
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051