1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

সড়ক দুর্ঘটনায় নিহত ২

আসিফ কাজল, ঝিনাইদহ
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৯ ডিসেম্বর, ২০২৩ ১০:৩১ pm

ঝিনাইদহের হাটগোপালপুরে সড়ক দুর্ঘটনায় মঙ্গলবার রাতে দুইজন নিহত হয়েছেন। নিহতরা হলেন, সদর উপজেলার তিওরদা গ্রামের আফসার আলীর ছেলে ট্রাক ড্রাইভার নাজমুল হোসেন ও একই উপজেলার গোপিনাথপুর গ্রামের আব্দুল শেখের ছেলে ভ্যান চালক নিপুন শেখ। হাটগোপালপুর পুলিশ ক্যাম্পের এসআই আহসানুর রহমান জানান, মঙ্গলবার বিকালে ঝিনাইদহ-ঢাকা সড়কের হাটগোপালপুর কলেজের সামনে একটি ভ্যান মহাসড়কে ওঠা মুহুর্তে দ্রæতগামি ট্রাকের সামনে পড়ে। এ সময় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে নাজমুল ও নিপুর শেখ গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে মাগুরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে রাত ৮টার দিকে মারা যান। তিনি জানান, হাইওয়ে পুলিশ ট্রাকটি আটক করেছে। এলাকাবাসি তিওরদা গ্রামের নজরুল ইসলাম জানান, ট্রাক ড্রাইভার নাজমুল ভ্যানযোগে বাড়ি ফেরার পথে এই দুর্ঘনা ঘটে। এতে ভ্যান চালকও নিহত হন।

এ বিষয়ে মাগুরা মাগুরা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক ডাঃ মামুনুর রশিদ জানান, দুর্ঘটনায় আহত হয়ে আসা দুই ব্যাক্তির শরীরে গুরুতর ক্ষত’র চিহ্ন ছিল। বিশেষ করে মাথায় আঘাত লাগার কারণে তাদের মৃত্যু হয়েছে। লাশ হাসপাতালের মর্গে রাখা আছে। ঝিনাইদহ আরাপপুর হাইওয়ে থানার ওসি মোঃ মিজানুর রহমান জানান, খবর পেয়ে সেখানে পুলিশ পাঠানো হয়েছে। এঘটনায় ট্রাকটি আটক করা হলেও চাকলক পালিয়ে যায়। নিহতের পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

ভিন্নবার্তা/এমএসআই



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ