ঢাকা-খুলনা মহাসড়কের রাজবাড়ী সদর উপজেলার বসন্তপুর এলাকায় প্রাইভেটকারের সঙ্গে ট্রাকের সংঘর্ষে এক ইউপি সদস্যসহ তিনজন নিহত হয়েছেন। রোববার (৩০ জানুয়ারি) রাত ৮টার দিকে বসন্তপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- ফরিদপুর সদর উপজেলার মাচ্চর ইউনিয়নের শিবরামপুর গ্রামের মৃত আকবর আলী শেখের ছেলে মো. আমিনুল ইসলাম আলিম (৫০), একই ইউনিয়নের খলিলপুর গ্রামের জলিল মৌলবীর ছেলে মাসুদ মৌলবী (৫৫) ও একই গ্রামের মৃত ছোরাপউদ্দিন সরদারের ছেলে হিটু সরদার (৪০)। নিহত আলিম মাচ্চর ইউনিয়ন পরিষদের ৩ নম্বর ওয়ার্ডের সদস্য এবং হিটু খলিলপুর বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি।
এ ঘটনায় প্রাইভেটকারের আরও দুই যাত্রী গুরুতর আহত হয়েছেন। আহতদের রাজবাড়ী সদর হাসপাতাল ও ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল কলেজে প্রেরণ করা হয়েছে।
পুলিশ ও স্থানীয়রা জানান, রাত আটটার কিছুক্ষণ পর গোয়ালন্দ মোড় থেকে একটি ট্রাক ফরিদপুর যাওয়ার সময় বসন্তপুরের রেলক্রসিং এলাকায় স্প্রিড ব্রেকারের কাছে হার্ট ব্রেক করে। এসময় পেছন থেকে ফরিদপুরগামী দ্রুতগতির একটি প্রাইভেটকার ওই ট্রাকের নিচে গিয়ে পড়ে।
আহলাদীপুর হাইওয়ে পুলিশ জানায়, ঘটনাস্থলেই তিনজন মারা যায়। নিহতদের মরদেহ উদ্ধার করে আহলাদীপুর হাইওয়ে থানায় রাখা হয়েছে।
ভিন্নবার্তা/এসআই
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051