
নেত্রকোনা প্রতিনিধি: পরিবেশের ভারসাম্য রক্ষা ও সড়কের পাশে সবুজায়নের লক্ষ্যে নেত্রকোনা সদর উপজেলার বালি বাজার থেকে মৈশাখালী সড়ক পর্যন্ত তালবীজ বপন ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) ‘গাছ লাগান,পরিবেশ বাঁচান’ স্লোগানকে সামনে রেখে জাগরণ উন্নয়ন সংস্থা ও পল্লী কল্যাণ ফাউন্ডেশন এর উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। এতে সড়কের বিভিন্ন স্থানে তালবীজ বপনের পাশাপাশি বৃক্ষরোপণ করা হয়।
প্রধান অতিথি হিসেবে তালবীজ ও গাছের চারা লাগিয়ে কর্মসূচির উদ্বোধন করেন,নেত্রকোনা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মনিজা খাতুন। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. নুরুজ্জামান এবং উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আশরাফউল্লাহ। এ ছাড়া জাগরণ উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক কে,এম এ জামী,পল্লী কল্যাণ ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মোঃ সুমন খান,রাবেয়া মহিলা সমিতির নিবাহী পরিচালক মোছা হেনরী আমিন পপি, ইউনিয়ন পরিষদের মহিলা সদস্য খোদেজা আক্তার,ইউনিয়ন পরিষদের অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন।
আয়োজকেরা জানান,পরিবেশের ভারসাম্য রক্ষা,প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি কমানো এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য সবুজ পরিবেশ নিশ্চিত করতেই তালবীজ বপন ও বৃক্ষরোপণের এ উদ্যোগ নেওয়া হয়েছে।
উন্নয়ন সংস্থা ও পল্লী কল্যাণ ফাউন্ডেশন এর উদ্যোগে বালী বাজার হইতে মইষেখালী পযন্ত ২ শত ফলজ ও বনজ গাছ লাগানো হয়।