ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার মিনাপুর গ্রামে শুক্রবার বিকালে সাধারণ জনগণের হাতে একটি নীলগাই ধরা পড়ে; কিন্তু সন্ধ্যায় নীলগাইটি মারা গেছে।
বিষয়টি নিশ্চিত করে হরিপুর উপজেলার কারিগাঁও বিজিবি ক্যাম্পের নায়েক সুবেদার কফিল উদ্দিন বলেন, একটি পুরুষ নীলগাই ভারতের লোকজনের তাড়া খেয়ে শুক্রবার বিকাল ৪টার দিকে সীমান্তের ৩৫৩নং পিলারের ২ এস এলাকা দিয়ে হরিপুর উপজেলার মিনাপুর গ্রামে ঢোকে। এলাকার জনগণ নীলগাই দেখতে পেয়ে ধরার জন্য তাড়া করে। একপর্যায়ে নীলগাইটি ভবানন্দপুর গ্রামে জনৈক রেজাউলের সুপারির বাগানে আটকা পড়ে। এ সময় জনতা গাইটিকে বেঁধে ফেলে।
খবর পেয়ে সীমান্তের কারিগাঁও বিজিবি ক্যাম্পের সদস্যরা সেখানে উপস্থিত হয়ে নীলগাইটি জনতার হাত থেকে উদ্ধার করেন। চিকিৎসার জন্য নীলগাইটি হরিপুর উপজেলা প্রাণিসম্পদ হাসপাতালে নিয়ে যায় বিজিবি। কিন্তু অতিরিক্ত রক্তক্ষরণে সন্ধ্যায় চিকিৎসা দেওয়া অবস্থায় নীলগাইটি মারা যায়।
হরিপুর থানার অফিসার ইনচার্জ তাজুল ইসলাম নীলগাই উদ্ধারের সত্যতা স্বীকার করে বলেন, কাঁটাতারের বেড়া পার হওয়ার সময় নীলগাইটি আহত হয়। পরে বিজিবির তত্ত্বাবধানে চিকিৎসাধীন অবস্থায় প্রাণীটি মারা যায়।
ভিন্নবার্তা ডটকম/আর
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051