একাদশ জাতীয় সংসদের ৯ম অধিবেশনের জন্য ৫ সদস্যের সভাপতিমণ্ডলীর মনোনয়ন দেয়া হয়েছে।
রোববার সংসদে বৈঠকের শুরুতে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এ মনোনয়ন দেন।
সভাপতিমণ্ডলীর সদস্যরা হচ্ছেন- আ স ম ফিরোজ, মোতাহার হোসেন, নারায়ন চন্দ চন্দ্র, কাজী ফিরোজ রশীদ ও সিমিন হোসেন রিমি।
স্পিকার ও ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে উপস্থিত সভাপতিমণ্ডলীর সদস্যদের মধ্যে তালিকার অগ্রবর্তীতা অনুযায়ী বৈঠকে সভাপতিত্ব করবেন।
করোনাভাইরাস পরিস্থিতে কঠোর স্বাস্থ্যবিধি মেনে অধিবেশন শুরু হয়। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে রোববার বেলা ১১টায় অধিবেশন শুরু হয়। এতে যোগ দেন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051