1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

সংবাদপত্র হকারদের সহায়তা দিলো রংপুর জেলা প্রশাসন

আফরোজা সরকার, রংপুর
  • প্রকাশের সময় : রবিবার, ২ মে, ২০২১ ১১:১৯ pm

করোনায় ক্ষতিগ্রস্থ কর্মহীন সংবাদপত্র হকারদের হাতে মাননীয় প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা তুলে দিয়েছে রংপুর জেলা প্রশাসন। আজ (২ এপ্রিল) বিকেল সাড়ে ৩ টায় রংপুর জেলা স্কুল প্রাঙ্গণে এ সহায়তা প্রদান কার্যক্রম পরিচালিত হয়। সংবাদপত্র হকারদের মাঝে সহায়তা তুলে দেন জেলা প্রশাসক মোঃ আসিব আহসান।

করোনাকালীন সময়ে কর্মহীন অবস্থায় থাকা সংবাদপত্র হকারদের মাঝে এ সহায়তা প্রদান কার্যক্রম পরিচালিত হয়। আজ ২০০ জন সংবাদপত্র হকারকে ৫০০ টাকা করে অর্থ সহায়তা প্রদান করা হয়।

জেলা প্রশাসন, রংপুর এর উদ্যোগে করোনায় ক্ষতিগ্রস্থ বিভিন্ন শ্রেণি ও পেশার মানুষের মাঝে মাননীয় প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা প্রদান করা হচ্ছে। এছাড়া রংপুর জেলা প্রশাসনের পক্ষ থেকে করোনা আক্রান্ত ব্যক্তি ও তাদের পরিবারের জন্যও বিভিন্ন সহযোগিতা প্রদান করা হচ্ছে বলে জেলা প্রশাসন সূত্র জানায়।

ভিন্নবার্তা/এমএসআই



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ