বায়তুল মোকাররম জাতীয় মসজিদ এলাকা, হাটহাজারী ও ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশ ও হেফাজত নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনার প্রতিবাদে সারাদেশে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা দিয়েছে বিএনপি।
আজ শনিবার দলটির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক সংবাদ সম্মেলন করে এ কর্মসূচির ঘোষণা দেন।
ঘোষণা অনুযায়ী, ২৯ মার্চ সব মহানগরে ও ৩০ মার্চ সব জেলায় এই বিক্ষোভ করবে বিএনপি।
সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল বলেন, ‘প্রত্যেক নাগরিকের মত প্রকাশের স্বাধীনতা আছে। কিন্তু সেই স্বাধীনতায় বাধা দেওয়ায় আমরা এ কর্মসূচি ঘোষণা করছি।’
ভিন্নবার্তা ডটকম/এন
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051