কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিএনপির সমাবেশকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় মামলা করেছে পল্টন থানা পুলিশ। মামলায় বিএনপি ও এর অঙ্গ সংগঠনের শীর্ষ নেতাসহ অন্তত দেড় হাজার জনকে আসামি করা হয়েছে।
বুধবার (২৭ অক্টোবর) সকালে পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাউদ্দিন মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘সরকারি কাজে বাধা দেওয়া ও অ্যাসল্টসহ বিভিন্ন অভিযোগে মামলাটি করা হয়েছে। মামলায় জ্ঞাত ও অজ্ঞাত দেড় হাজার জনকে আসামি করা হয়েছে।’
মঙ্গলবার (২৬ অক্টোবর) বিএনপি তাদের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সব ধর্মের মানুষের মধ্যে সম্প্রীতি সৃষ্টির আহ্বানে সমাবেশ করে। এতে পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষ হয়।
ভিন্নবার্তা/এমএসআই
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051