ভোলা-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নূরুন্নবী চৌধুরী শাওন’র বিরুদ্ধে বিভিন্ন অপপ্রচার ও ষড়যন্ত্রের প্রতিবাদে ভোলার লালমোহন পৌরসভা ছাত্রলীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
আজ ২৮ ডিসেম্বর আসর নামাজের পর বিক্ষোভ মিছিল শুরু হয়। মিছিলটি লালমোহন থানার মোড় থেকে শুরু করে বাজরের বিভিন্ন এলাকায় প্রদক্ষিণ করে চৌরাস্তার মোড়ে এসে এক সমাবেশে মিলিত হয়।
মিছিলে নেতৃত্ব দেন পৌর ছাত্রলীগের আহবায়ক মোঃ রাসেল হাওলাদার, যুগ্ম আহবায়ক অভি হাসান প্রমূখ। এ সময় অনান্যের মধ্যে উপস্থিত ছিলেন পৌরসভা আওয়ামী লীগের আহবায়ক শফিকুল ইসলাম বাদল, যুগ্ম আহবায়ক মঞ্জু তালুকদার, কাউন্সিলর সাইফুল কবির, পৌর আওয়ামী লীগের নেতা নিয়াজ মুশফিক প্রমূখ।
এছাড়া গজারিয়া বাজারেও একই প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে গজারিয়া আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন।
ভিন্নবার্তা ডটকম/এনএ
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051