ঘড়ির কাটায় তখন বেলা ১০টা ৪০ মিনিট। আড়াই বছর বয়সী আবদুল্লাহ মো. তাজকিব একা বাসায় শয়ন কক্ষে খেলার ছলে দরজার ছিটকিনি বন্ধ করে আটকা পড়ে। এরপর সে শুরু করে কান্নাকাটি। শিশুটির কান্নাকাটির শব্দ শুনে পরিবারের সদস্যরা এগিয়ে এসে ছিটকিনি খুলতে ব্যর্থ হয়। পরে নিরূপায় হয়ে ফায়ার সার্ভিসের সদস্যদের খবর দিলে তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় আধা ঘণ্টা চেষ্টার পর নিরাপদে ওই শিশুটিকে উদ্ধার করে।
রোববার চট্টগ্রামের হাটহাজারী পৌরসভার ফটিকা গ্রামের হাতিনার দিঘির বাড়স্থ শাহাজালাল পাড়ায় একটি ভবনে কক্ষে আটকা পড়ে তাজকিব। তাজকিব ওই এলাকার নুরুল আলের ছেলে।
বিষয়টি নিশ্চিত করে হাটহাজারী ফায়ার সার্ভিস স্টেশনের সিনিয়র স্টেশন কর্মকর্তা মো. শাহজাহান জানান, রোববার সকালে পৌরসভার ফটিকা এলাকার একটি ভবনে এক শিশু বাসার শয়ন কক্ষে আটকা পড়ার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছাই। প্রায় আধা ঘণ্টা পর নিরাপদে শিশুটিকে উদ্ধার করে তার পরিবারের সদস্যদের কাছে ফিরিয়ে দেওয়া হয়।
ভিন্নবার্তা/এসআই
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051