কুষ্টিয়ার মিরপুরে ছাত্রীকে ধর্ষণের ঘটনায় মাদরাসার সুপারকে সোমবার রাতে আটক করেছে পুলিশ।
আটক মাওলানা আব্দুল কাদের উপজেলার স্বরুপদহ চকপাড়া এলাকার সিরাজুল উলুম মরিয়ম নেসা মাদরাসার সুপার।
মিরপুর থানার ওসি আবুল কালাম বলেন, ‘নির্যাতিতা ওই মাদরাসার একজন আবাসিক ছাত্রী। প্রতি শুক্রবার সকালে তার বাবা তাকে বাড়ি নিয়ে যেত, আবার শনিবার সকালে মাদরাসায় পৌঁছে দিত। গত শনিবার সকালে মেয়েটির বাবা তাকে মাদরাসায় পৌঁছে দেন। পরে ভোর রাতে ফজরের সময় মাদরাসার সুপার মাওলানা আব্দুল কাদের মেয়েটিকে নিজ কক্ষে ডেকে নিয়ে গিয়ে তার শ্লীলতাহানি করেন।’
‘কাউকে না জানানোর জন্য মেয়েটিকে হুমকিও দেন। তবে মেয়েটি সোমবার সকালে তার এক সহপাঠিকে বিষয়টি জানায়। সেই সহপাঠি ঘটনাটি নিজের বাবাকে জানালে বিষয়টি জানাজানি হয়। পরে এলাকায় ব্যাপক তোলপাড়ের সৃষ্টি হয়। বিক্ষুব্ধ জনতা ও শিক্ষার্থীরা মাদরাসা ঘেরাও করে এ ঘটনার সাথে জড়িত আব্দুল কাদেরের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানিয়ে বিক্ষোভ করে। এ ঘটনায় মেয়েটির বাবা আব্দুল কাদেরের বিরুদ্ধে মিরপুর থানায় লিখিত অভিযোগ করেন,’ বলেন তিনি।
ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051