ঢাকা বিভাগের শ্রেষ্ঠ জয়িতা হয়েছেন টাঙ্গাইলের পাঁচ নারী। মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসকের সভাকক্ষে এই পাঁচ জয়িতাকে ক্রেস্ট, সনদ, সম্মাননা প্রদান করেন জেলা প্রশাসক ড. মো. আতাউল গনি।
তারা হচ্ছেন- অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী নারী মমতাজ সুলতানা, শিক্ষা ও চাকরির ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী ডা. মিরুফা তাজনীন, সফল জননী সাহেরা বেগম, নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যোমে জীবন শুরু করা নারী জান্নাতুল ফেরদৌস শান্তা, সমাজ উন্নয়নে অসামান্য অবদান রাখায় লুৎফা আক্তার।
এ সময় উপস্থিত ছিলেন- পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আমিনুল ইসলাম, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের উপ-পরিচালক (অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত) মেহেরুন্নেছা মনি ও টাঙ্গাইল প্রেস ক্লাবের সভাপতি জাফর আহমেদ প্রমুখ।
ভিন্নবার্তা ডটকম/আর
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051