এশিয়ার দ্বীপ রাষ্ট্র শ্রীলংকায় ফের রাজনৈতিক অস্থিরতা দেখা দিয়েছে৷
প্রেসিডেন্ট গোতবায়া রাজাপাকসের পদত্যাগের দাবিতে শনিবার রাজধানী কলম্বোতে জড়ো হন হাজার হাজার মানুষ।
এক পর্যায়ে বিক্ষোভকারীরা প্রেসিডেন্টের সরকারি বাসভবনে ঢুকে পড়তে সমর্থ হন৷
তবে এর আগেই সটকে পড়েন প্রেসিডেন্ট গোতবায়া৷
প্রেসিডেন্টের বাসভবনে ঢুকে পড়া বেশ কয়েকজন বিক্ষোভকারীকে সুইমিং পুলে সাঁতার কাটতে দেখা যায়৷ কয়েকজনকে দেখা যায় কিচেনে থাকা খাবার খেতে৷
এবার প্রেসিডেন্ট ভবনের একটি গোপন বাঙ্কার বা গোপন কক্ষ খুঁজে বের করেছেন প্রেসিডেন্টের বাড়িতে ঢোকা বেশ কয়েকজন৷
নেট দুনিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায়, আলমারি সদৃশ্য একটি ফার্নিচারের দরজা খুলছেন একজন৷ আর দরজা খোলার পরই সেখানে একটি গোপন কক্ষ দেখা যায়৷।
হঠাৎ করে যে কারও কাছেই এটি আলমারি মনে হবে৷ ফলে কেউ যদি কক্ষের ভেতর লুকিয়ে থাকেন তাহলে তাকে সহজে খুঁজে পাওয়া যাবে না৷
এদিকে বিক্ষোভের মুখে শনিবার প্রধানমন্ত্রী রানিল বিক্রমাসিংহে এবং প্রেসিডেন্ট গোতবায়া রাজাপাকসে পদত্যাগ করার ঘোষণা দেন।
ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051