1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

শ্রীমঙ্গলে উপ-নির্বাচনে বিএনপি-আ’লীগের জয় ভাগাভাগি

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২০ ১১:০৬ pm

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার মির্জাপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে বিএনপির প্রার্থী মো: সুফি মিয়া (ধানের শীষ) ও ভূনবীর ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী মো: আব্দুর রশিদ (নৌকা) বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন।

১নং মির্জাপুর ইউনিয়নের ধানের শীষের প্রার্থী মো: সুফি মিয়া ৬ হাজার ৯৬১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম আওয়ামী লীগের নৌকার প্রার্থী অপূর্ব চন্দ্র দেব পেয়েছেন ৬ হাজার ৪৬৬ ভোট।

অন্যদিকে, ভূনবীর ইউনিয়নের আওয়ামী লীগের প্রার্থী মো: আব্দুর রশিদ ৬ হাজার ৪৬৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম স্বতন্ত্র প্রার্থী মো: কাওছার আহমেদ (অটোরিকশা) ৩ হাজার ১৫৪ ভোট পেয়েছেন।

মঙ্গলবার সকাল ৯টা থেকে দুই ইউনিয়নের ১৯টি কেন্দ্রে ভোটগ্রহণ শুরু হয়ে চলে বিকেল ৫টা পর্যন্ত।

জানা যায়, ভূনবীর ইউনিয়নের চেয়ারম্যান মো: চেরাগ আলী ও মির্জাপুর ইউনিয়নের চেয়ারম্যান মো: সুফিয়ান চৌধুরী মৃত্যুবরণ করায় পদগুলো শূন্য হয়। এতে ভূনবীর ইউনিয়নে চেয়ারম্যান পদে দুজন ও মির্জাপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে পাঁচজন প্রার্থী উপ-নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন। ভূনবীর ইউনিয়নে মোট ভোটার ছিলেন ২৫ হাজার ৬৪৮ জন। আর মির্জাপুর ইউনিয়নে মোট ভোটার ছিলেন ২০ হাজার ৫৪৯ জন।

ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ