গাজীপুরের শ্রীপুরে নানা বাড়িতে বেড়াতে গিয়ে পুকুরে ডুবে আরাফাত হোসেন (৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকালে পুকুরে গোসল করতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে। মৃত আরাফাত শ্রীপুর উপজেলার গোসিঙ্গা ইউনিয়নের পেলাইদ গ্রামের বোরহান উদ্দিনের ছেলে।
শ্রীপুর থানার ওসি খোন্দকার ইমাম হোসেন জানান, দুই দিন আগে শ্রীপুরের কাওরাইদ ইউনিয়নের নান্দিয়া সাঙ্গুন (দক্ষিণপাড়া) গ্রামে নানার বাড়ি বেড়াতে যায় আরাফাত। মঙ্গলবার সকালে অন্য শিশুদের সাথে গোসল করতে বাড়ির পাশের পুকুরের পানিতে নেমে তলিয়ে যায় সে। এসময় অন্য শিশুদের ডাক চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে পানির নিচ থেকে আরাফাতকে উদ্ধার করে। পরে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক আরাফাতকে মৃত ঘোষণা করেন।
ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051