পশ্চিমবঙ্গের বিধানসভার চতুর্থ দফা ভোটের নির্বাচনী প্রচারণার শেষ মুহূর্তে এসে দুই বিজেপি প্রার্থী অভিনেত্রী শ্রাবন্তী ও পায়েলকে নিয়ে কথা বলেছেন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
বৃহস্পতিবার তৃণমূলের শক্ত ঘাঁটি বেহালায় প্রচারে গিয়ে পদ্ম শিবিরের বিজেপির দুই প্রার্থী অভিনেত্রী পায়েল সরকার ও শ্রাবন্তী চট্টোপাধ্যায়কে ইঙ্গিত করে মমতা বলেন, ‘কোথা থেকে দুটোকে জুটিয়ে এনেছে? যারা টাকার জন্য বিক্রি হয়, তাদের সঙ্গে আমার কোনও সম্পর্ক নেই।
একদা যে দুই অভিনেত্রী রাজ্যের শাসক দলের সুপ্রিমোর পাশে সুসজ্জিতভাবে একুশে জুলাইয়ের মঞ্চের শোভাবর্ধন করতেন, এমনকি অতীতে বহুবার ঘাসফুল শিবিরের হয়ে প্রচারও করতে দেখা গিয়েছে যাদের, বিধানসভা ভোটের আগে তারাই গেরুয়া মন্ত্রে দীক্ষিত হয়েছেন। সক্রিয় রাজনীতির ময়দানে পা রেখেই নির্বাচনী টিকিট পেয়ে গিয়েছেন। বিজেপির সেই অভিনেত্রী দুই তারকা প্রার্থীদেরই বেহালায় (Behala) প্রচারে গিয়ে কটাক্ষ করলেন মমতা। সাফ জানিয়ে দিলেন!
আগামী ১০ এপ্রিল চতুর্থ দফায় ভোটগ্রহণের আগে আজ বৃহস্পতিবার ছিল প্রচারণার শেষ দিন। সেই প্রক্ষিতেই শেষ মুহূর্তে বেহালায় হাইভোল্টেজ প্রচার ছিল তৃণমূলের।
বেহালা পূর্বের প্রার্থী রত্না চট্টোপাধ্যায় এবং পশ্চিম বিধানসভা কেন্দ্রের প্রার্থী পার্থ চট্টোপাধ্যায়ের হয়ে ভোটপ্রচারে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051