করোনার সংকটে ঈদের আগেই বেতন-বোনাস দেয়ার দাবি জানিয়েছেন শ্রমিকরা। একই সাথে শ্রমিকদের টেকসই কর্মসংস্থানের নিশ্চয়তা চান শ্রমিক নেতারা। শনিবার (০১ মে) জাতীয় প্রেস ক্লাবের সামনে এক সমাবেশে এসব দাবি করেন শ্রমিকরা।
প্রেসক্লাবে মে দিবসে শ্রমিক অধিকার আন্দোলনের কথা বলতে জড়ো হয় বিভিন্ন সংগঠন। ১৮৮৬ সালে মার্কিন মুল্লুকের শিকাগো শহরে রক্তাক্ত অভ্যুদয়ের যে ঘটনা ঘটেছিল এখনো যেন সেই অধিকার খুঁজে পায়নি বাস্তব রূপ।
এক রিকশা চালক বলেন, ‘বাসার মালিক ভাড়ার জন্য চাপ দিয়েছে। এখন ভাড়া কিভাবে দিব। এখন ঠিকমতো খাওয়ারের টাকাও তো ইনকাম করতে পারি না।’
এক অটোরিকশা চালক বলেন, ‘প্রতিদিন ১৫শ’ থেকে ১৬শ’ টাকা জমা দিতে হয়। সিএনজি চালিত অটোরিকশার মালিকরা অনৈতিকভাবে জুলুম অত্যাচার করে আমাদের থেকে এত টাকা জমা নিচ্ছে।'
বঞ্চিত শ্রমিকদের অধিকার রক্ষায় সমাবেশ থেকে দাবি জানানো হয়, ঈদের আগে বেতন বোনাস দেয়ার, করোনার সংকট কাটাতে শ্রমিকদের জন্য প্রণোদনা ঘোষণার।
এক শ্রমিক নেতা বলেন, ঈদের আগে শ্রমিকদের এক মাসে বেতনের সমপরিমাণ উৎসব ভাতা বা ঈদ বোনাস পরিশোধ করতে হবে।'
আরেক শ্রমিক নেতা বলেন, 'যতক্ষণ পর্যন্ত করোনা সংক্রান্ত সমস্যা থাকছে ততক্ষণ পর্যন্ত তাদেরকে ক্ষতিপূরণ দিয়ে তাদেরকে বেঁচে থাকার যে অধিকার সেটা নিশ্চিত করার দাবি করছি।'
দেশের অর্থনীতির স্বার্থে মালিক শ্রমিক ঐক্যবদ্ধ সম্পর্কের ভিত্তিতে করোনার সংকট মোকাবিলায় কাজ করার আহ্বান জানান শ্রমিক নেতারা।
ভিন্নবার্তা ডটকম/এন
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051