বর্তমান বিশ্ব রাজনীতির অবস্থা ভালো না উল্লেখ করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সত্যিকার অর্থে একটি সমাজ, একটি রাষ্ট্র গঠনে রাজনীতিবিদদের যে গুরু দায়িত্ব রয়েছে সেই দায়িত্ব পালনে এখন আর রাজনীতিবিদদের তেমন ভূমিকা রাখতে দেখা যায় না।
মঙ্গলবার (৩ আগস্ট) বিকেলে বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল মান্নানের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক ওয়েবিনারে তিনি এই মন্তব্য করেন।
বর্তমান সময়কে নষ্ট সময় দাবি করে মির্জা ফখরুল বলেন, এখন রাজনীতির চূড়ান্ত কথা ক্ষমতা, অর্থ উপার্জনই হয়ে গেছে রাজনীতির চূড়ান্ত লক্ষ্য।
করোনা মহামারির বিভিন্ন দিক তুলে ধরে বর্তমান সরকার এই পরিস্থিতি মোকাবিলা করতে লেজে-গোবরে অবস্থা তৈরি করেছে দাবি করে সরকারকে ক্ষমতা থেকে সরিয়ে দিতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
তিনি বলেন, তৈরি পোশাকসহ বিভিন্ন শিল্প-কলখানার শ্রমিকদের সরকার ইচ্ছে মতো কাজে যোগ দিতে বলছেন আবার ইচ্ছে মতো বাড়ি যেতে বলছেন। এসব শ্রমিকের জীবনের যেন কোনো মূল্যই নাই। তাদের চূড়ান্তভাবে অবহেলা করে প্রচণ্ডভাবে ভোগান্তিতে ফেলছে সরকার।
এসময়, বিএনপির নেতাকর্মীদের উদ্দেশে মির্জা ফখরুল বলেন, এ অবস্থার বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। বিনা নির্বাচনে নির্বাচিত এই সরকারকে সরিয়ে সত্যিকার অর্থে গণতান্ত্রিক সরকার, জনগণের সরকার; মানুষের কাছে যাদের জবাবদিহিতা থাকবে সেই রকম সরকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে।
এসময়, প্রয়াত বিএনপি নেতা আব্দুল মান্নানের বিভিন্ন দিক তুলে ধরেন বক্তারা। নতুন প্রজন্ম যেন তাকে ধারণ করে কর্ম তৎপর হয় সেই আহ্বানও জানান তারা।
ভিন্নবার্তা ডটকম/এন
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051