1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

শ্যালিকাকে অপহরণ, দুলাভাই গ্রেফতার

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : বুধবার, ১৪ জুন, ২০২৩ ১১:৩৩ pm

রংপুরের গঙ্গাচড়ায় শ্যালিকাকে অপহরণের মামলায় এক সন্তানের জনক দুলাভাই শাহিন মিয়াকে (২২) গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে রংপুর মহানগর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত গঙ্গাচড়া উপজেলার বড়বিল ইউনিয়নের বাগপুর এলাকার ফজলুল হকের ছেলে।

অভিযোগ ও থানা পুলিশ জানায়, দুই বছর আগে গঙ্গাচড়া উপজেলার আলমবিদিতর ইউনিয়নের পাইকান চওরাপাড়া এলাকার মিঠু মিয়ার বড় মেয়েকে বিয়ে করেন শাহিন। তাদের এক কন্যাসন্তান রয়েছে। বিভিন্ন সময়ে শ্বশুরবাড়ি যাওয়া-আসায় শাহিনের নজর পড়ে তার নাবালিকা শ্যালিকার ওপর। এক পর্যায়ে শাহিন বিভিন্ন প্রলোভন দেখিয়ে তাকে প্রেমের প্রস্তাব দেন। এতে সাড়া না পেয়ে গত ১০ জুন বিকালে স্কুল থেকে ফেরার সময় শাহিন তার শ্যালিকাকে তুলে নিয়ে যায়। ঘটনার পর শাহিনের শ্বশুর থানায় অপহরণের অভিযোগ করেন। মঙ্গলবার রাতে পুলিশ রংপুর মহানগর এলাকা থেকে শাহিনকে গ্রেফতারসহ নাবালিকা শ্যালিকাকে উদ্ধার করে।

গঙ্গাচড়া মডেল থানার ওসি দুলাল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, শাহিনকে জিজ্ঞাসাবাদ শেষে বুধবার দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে।

ভিন্নবার্তা/এমএসআই



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ