তাহমিনা আখতার
আনমনে কন্যা তুমি, যাচ্ছো কোথা ধেয়ে,
কাননে ফুলের শোভা, দেখো তুমি চেয়ে।
পুষ্প সমাহারে তুমি, সেজেছো কাননে,
অলিদলে কোলাহল, তোমার সুঘ্রাণে।
রঙ্গীন ভূষণ কন্যা, ফুলেল কবরী,
অভিসারে ডাকে শ্যাম, এসো হে অপ্সরী।
অঞ্চল প্রসারিয়া হে, যাচ্ছো বাগিচায়,
অনুরাগে শ্যাম যেনো, পিছুপিছু ধায়।
ফুলেল সুবাস কন্যা, আছে তোমা মাঝে,
অপলকে দেখে শ্যাম , অপরূপ সাজে।
পুষ্পসম রূপ দেখে, হেসে উঠে রবি,
রূপের মাধুরী যেনো, যাদুমাখা ছবি।
শ্যামের বাঁশরী টানে, এসো তার সনে,
রাধা বেশে আছো তুমি, শ্যামের ভুবনে।
দেবসুধা পাবে রাধা, শ্যাম অভিমুখে,
অনুষঙ্গে হয়ে ধন্য, থেকো চিরসুখে।
তুমি রাধা শ্যাম বাঁধা, কতো স্বপ্ন আশা,
অনিন্দ্য সুন্দরী কন্যা, পাবে ভালোবাসা।
প্রেমালাপে মত্ত রবে, যাবে বৃন্দাবনে,
সুধা পানে মিটে ক্ষুধা, শ্যামের ভুবনে।
ভিন্নবার্তা/এমএসআই
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051